• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বোরহানউদ্দিনে অগ্নিকান্ডে ৭০ লাখ টাকার মালামালসহ দোকান পুড়ে ছাঁই

NEWS ROOM / ২০১ বার ভিউ
আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২




বোরহানউদ্দিন প্রতিনিধি।।

আজ বুধবার (৩১ আগস্ট) ভোর ৫ টার দিকে ভোলার বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজার পশ্চিম সাহা রোডের টলঘর সংলগ্ন মনিরের পাইকারি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্ৰণে আনতে সক্ষম হলেও অগ্নিকান্ডে মনিরের দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। ফজরের নামাজের পরপরই ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দিশেহারা ও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন কুঞ্জের হাট বাজারের ব্যবসায়ী ও আশেপাশের সকলে।

এসময় সাহায্যের জন্য ছুটে আসেন বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন, রাজনৈতিক নেতৃবন্দ, ইউপি চেয়ারম্যান,স্থানীয় সাংবাদিকগন সহ অসংখ্য মানুষ।

অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রব কাজী বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং বাজার ব্যবসায়ী স্থানীয় লোকজন সহ আমরা আগুন নেভাতে সক্ষম হই। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত ও সবার সহযোগিতা থাকায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে, অন্যথায় আগুন ভয়াবহ রূপ ধারণ করে বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস সুত্র জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত।

এ বিষয়ে সর্বশান্ত মনির বলেন, দোকানের নীচতলা ও দোতালার গুদামঘরে প্রায় ৭০ লাখ টাকার মুদি মালামাল ছিল। পাইকারি দোকান হওয়া মুদির সকল নিত্যপণ্য মজুত থাকতো। তিনি কান্নাজড়িত কন্ঠে আরো বলেন, আমার দোকানের সবকিছু নিমিষে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি এখন সর্বশ্বান্ত ও নিঃস্বপ্রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি