• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার।

বিএসএমএমইউয়ে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল ও সিসিইউ-১ এর কেবিন উদ্বোধন। 

NEWS ROOM / ১২৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

বিএসএমএমইউয়ে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল ও সিসিইউ-১ এর কেবিন উদ্বোধন।

ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে মাসিক সভা অনুষ্ঠিত
নিয়মিত অফিস না করলে বেতন বন্ধের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের জন্য রাজধানীর পরীবাগে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এছাড়া ডি ব্লকের কার্ডিওলজি বিভাগের অধীন সিসিইউ-১ এর কেবিনেরও শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য। আজ বৃস্পতিবার ১ ডিসেম্বর ২০২২ইং তারিখ সকালে অনুষ্ঠিত ওই প্রোগ্রাম শেষে কার্ডিওলজি বিভাগ পরিদর্শন করেন এবং ওই বিভাগের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শহীদ ডা. মিল্টন হলে সম্মানিত ডীনবৃন্দ ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

এসময় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি তাঁর বক্তব্যে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন করায় এবং হাসপাতালটি চালু করতে প্রয়োজনীয় নির্দেশনা দান ও সহযোগীতা প্রদান করায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া কুড়িগ্রামে জন্ম নেয়া মেরুদন্ড জোরা লাগানো দু’ শিশু আট মাস ১৩ দিন বয়সী নুহা ও নাবাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না। যদি কেউ নিয়মিত অফিস করছে না এমন প্রমাণ পাওয়া যায় তার বেতন বন্ধ করে দেয়া হবে। তাই সবাইকে যথাসময়ে যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালনের নির্দেশ দিচ্ছি।

এসকল প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডীন অধ্যাপক ডা. শিরিন তরফদার, ডীন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান প্রমুখসহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ।

সম্পাদনা: সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: সোহেল গাজী ও মোঃ আরিফ খান । নিউজ: প্রশান্ত মজুমদার ও সুব্রত মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি