• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন। ভোলা সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন মাঝির পিতার পরলোক/গমন,সনাতনী সমাজে শোকের ছায়া! সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ভোলা পৌরসভার একাধিক সড়ক বেহাল সড়কে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।।

তজুমদ্দিনে সাকিল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

NEWS ROOM / ১৬০ বার ভিউ
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনের চাঞ্চল্যকর সাকিল হত্যা মামলার প্রধান আসামি তামিমকে (২২) হত্যা মামলা দায়েরের ৭২ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব।

বুধবার দুপুরে র‍্যাব-৮ সিপিএসসি ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঞ্চল্যকর সাকিল হত্যা মামলার প্রধান আসামি তামিম ঘটনার পরপরই আত্নগোপন করলে র‌্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সকে কাজে লাগিয়ে তার অবস্থান সনাক্ত করে তাকে ভাটার থানার ১০০ ফিট নামক এলাকায় যৌথ অভিযান পলিচালনা করে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত তামিম (২২) ভোলার তজুমদ্দিন উপজেলার চাদপুর ইউনিয়নের আড়ালিয়া এলাকার মো: নুরনবী পন্ডিতের ছেলে। তার বিরুদ্ধে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি আত্নগোপনে ছিলেন।

তিনি আরো জানান, গত ১০ জানুয়ারী বিকেলে টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেড়ে তামিম সাকিলের মাথায় ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসলে গত ১১ জানুয়ারী তিনি একটি প্রাইভেট হাসপাতালে মারা যান।

পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার জন্য তাকে ঢাকার খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে খিলক্ষেত থানা থেকে ভোলায় নিয়ে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি