• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ডাকাত চক্রের ০৬ সদস্য গ্রেফতার ০৯টি দেশীয় অস্ত্র উদ্ধার।

NEWS ROOM / ২২৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২




লালমোহন প্রতিনিধি।।

অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলা তত্ত্বাবধানে মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই নিঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম লালমোহন থানাধীন ধলীগৌরনগর ইউনিয়ন হইতে সোমবার ২২ আগস্ট রাত ০৯:৩০ মিঃ ০৯টি দেশীয় অস্ত্র সহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, আটককৃত চক্রের সদস্যরা পেশাদার ডাকাত। সোমবার ২২ আগস্ট রাত ০৯:০০ ঘটিকার সময় ডাকাত চক্রটি পূর্বপরিকল্পিত ভাবে লালমোহন থানাধীন ধলী গৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১০/১২ জন ডাকাত একত্রে মিলিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারের মাছ, জাল ও অন্যান্য সরঞ্জামাদি ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৯:৩০ মিঃ মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম স্থানীয় জেলেদের সহায়তায় ডাকাত চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেন এবং অন্যরা কৌশলে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত চক্রটি অপরাধের সত্যতা স্বীকার করে ডাকাতির সাথে জড়িত অন্যান্য পলাতকদের আসামিদের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। তাদের দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতঃ জড়িত ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১। মোঃ শাকিল (১৯),সাং-মাইটালা ৩নং ওয়ার্ড,
২। মোঃ ধলু মিয়া (৩৮),সাং-বিশোর ৮নং ওয়ার্ড, উভয় থানা-হিজলা,
৩। মোঃ সোহাগ (৫৩), সাং-খন্দ ভাসানচর ৯নং ওয়ার্ড, থানা-কাজিরহাট,
৪। মোঃ রাকিব (১৯),
৫। মোঃ রাকিব (২৩), উভয় সাং-শংকরপাশা ৯নং ওয়ার্ড, থানা-হিজলা,
৬। মোঃ মানিক (২৫),সাং-পূর্বহর্নি ৪নং ওয়ার্ড, থানা-মেহেন্দিগঞ্জ, সর্ব জেলা-বরিশাল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি