• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

চরফ্যাসনে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

NEWS ROOM / ১৯৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪




ইসরাফিল নাঈম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাসনে বাবার পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারার বিরোধ নিয়ে মৃত বাবার লাশ দাফনে বাধা দিলেন সন্তনরা। শুক্রবার (১২ জানুয়ারি) উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর-আফজাল গ্রামে সকাল সাড়ে ৮ টায় রত্তন তফাদার (৭০) নামের ওই ব্যক্তি বাড়িতে বার্ধক্যজনিত কারনে মারা যান। বাবার মৃত্যুর পরই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে একাধিক স্ত্রীর ঘরের সন্তানদের মধ্যে বিপত্তি বাধে। জমির ভাগ নিয়ে বিপত্তিতে বাবা সকালে মারা গেলেও লাশ দাফনে বাধা দেন প্রথম পক্ষের সন্তানেরা। পরে দিন গড়িয়ে রাত হলেও লাশ দাফন হয়নি। এ সংবাদ লেখা পর্যন্ত স্থানীয়দের মাধ্যমে সমোঝতায় লাশ দাফনের সিদ্ধান্ত হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় সুত্র জানায়, নিহত রত্তন তফাদার একাধিক বিয়ে করেন। বিয়ের পর তিনি দ্বিতীয় পক্ষের সন্তানদের কাছে বসবাস করতেন। মৃত্যু আগে তিনি প্রথম স্ত্রীর ঘরের সন্তানদের কাছে কিছু জমি বিক্রি করেন। এবং ওয়ারিশি ভাগও বুঝিয়ে দেননি প্রথম পক্ষের সন্তানদের। মৃত্যুর আগে তিনি সন্তানদের কাছে বিক্রিত জমির দলিল সম্পদন করে না দিয়ে তিনি তার সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তানদের বুঝিয়ে দেন। তার মৃত্যুর খবরে সম্পত্তি বুঝে নিতে ছুটে আসেন প্রথম স্ত্রীর সন্তানরা। সৎ ভাইদের কাছ থেকে বাবার কাছ থেকে কেনা সম্পত্তি ও ওয়ারিশি সম্পত্তি বুঝে নিতে মেয়ে পিয়ারা বেগম ও ছেলে সামছল হকের ছেলে মেয়েরা লাশ দাফনে বাধা দেন। দিন গড়িয়ে রাত হলেও উঠানেই পরেছিলো বাবার লাশ। পরে স্থানীয়দের সমোঝতায় রাত ৮ টায় ওই ব্যক্তির লাশ দাফনের সিদ্ধান্ত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ দাফনের কার্যক্রম চলছে বলে জানা গেছে।

চর মাদ্রাজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন কিবরিয়া জানান, নিহত ওই ব্যক্তি একাধিক বিয়ে করেছেন। তার ঘরে ১৫ সন্তান আছে। তার মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি ১১ সন্তানকে তার সব সম্পত্তি লিখে দেন। এবং কিছু জমি তিনি প্রথম পক্ষের সন্তানদের কাছে বিক্রি করে দলিল না দিয়েই মারা যান। অপর ৪ সন্তান কেনা জমি ও বাবার ওয়ারিশি জমি বুঝে পেতে বাবার লাশ দফনে বাধা দেন। বিষয়টি সমোঝতার করা হয়েছে।

লাশ দাফনে বাধা দেয়া সন্তান পিয়ারা বেগমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি।

চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ইসরাফিল নাঈম
চরফ্যাসন ভোলা প্রতিনিধি
০১৭৭৯-৯৬৭১৭৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি