• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব: মাফরোজা সুলতানা

NEWS ROOM / ১৯৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব’দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সহধর্মীনি ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা।
বোরহানউদ্দিন টাইটানস স্পোর্টিংস ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
২৭ নভেম্বর বুধবার বিকা‌লে ভোলার বোরহানউ‌দ্দিনে বোরহানউদ্দিন সরকারী উচ্চ বিদ‌্যালয় মাঠে খেলা উপভোগ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও টুর্নামেন্ট আয়োজক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সম্মাননা স্মারক তুলে দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে মাফরোজা সুলতানা বলেন,একজন সচেতন নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।
শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
তিনি আরো বলেন,খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে,তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এ উপজেলায় যুবকদেরকে একত্রিত করে তাদেরকে খেলাধুলায় উজ্জীবিত করার জন্য যা করনীয় তাই করব।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বোরহানউদ্দিন টাইগার্স বনাম বোরহানউদ্দিন কিংস। নির্ধারিত সময়ে খেলা গোলশুন্য থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে বোরহানউদ্দিন টাইগার্স কে হারিয়ে চ্যাম্পিয়ন হন বোরহানউদ্দিন কিংস।
এসময় আয়োজোক কমিটির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, উপজেলা বিএনপির প্রথম নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খাঁন,যুগ্ন আহবায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,সহিদুল আলম নাসিম কাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন,বোরহানউদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সবুজ সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ,ব্যবসায়ী,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি