• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

একুশের প্রথম প্রহরে মনপুরা কেন্দ্রীয় শহিদ মিনারে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভোলা জেলার মনপুরা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনপুরা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বাচ্চু চৌধুরী। তাঁর সাথে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন এবং সহ-সভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী সাবেক ছাত্রদল সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রিন্সসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বলেন, ভাষা আন্দোলনের চেতনা ছিল ন্যায়, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। সেই চেতনাকে ধারণ করে জনগণের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

একুশের প্রথম প্রহরে শহিদ মিনার প্রাঙ্গণ শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি সম্মান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি