• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা

NEWS ROOM / ১২০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে মেসার্স সাব্বির আহম্মদ তামিম এন্টারপ্রাইজের মালিক মোঃ লাভু মিয়া (৬৫) নামে এক তেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানিকার হাট বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় তৎপর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি