• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

NEWS ROOM / ৭৩ বার ভিউ
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

‎নবগঠিত ঢাকা মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ভোলা-২ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম এবং তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

‎সোমবার (১৮ মে) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ছাত্ররাজনীতিতে ইতিবাচক ও গণমুখী ভূমিকা রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সাক্ষাৎকালে সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেতন ভূমিকা পালন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসম্পৃক্ত রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ সমাজের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎এসময় ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশ তরুণ নেতৃত্বের বিকাশ, আধুনিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান। তিনি বলেন, “তরুণদের ইতিবাচক নেতৃত্বই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষিত ও সচেতন তরুণ সমাজকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

‎সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোলা-২ আসনের উন্নয়ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক অভিভাবকত্বের জন্য সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি