• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে এগিয়ে এলেন এমপি হাফিজ ইব্রাহিম আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে এগিয়ে এলেন এমপি হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার পরিবেশ উন্নয়নে এগিয়ে এলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম। আজ মঙ্গলবার (১৯ মে) সরকারি আব্দুল জব্বার কলেজের টিচার্স রুম সংস্কার ও নতুন বেঞ্চ ক্রয়ের জন্য তিনি নিজস্ব তহবিল থেকে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা অর্থ প্রদান করেন।

‎হাফিজ ইব্রাহিম এমপির পক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম-এর হাতে এ অর্থ তুলে দেন।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খাঁন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎অর্থ প্রদানকালে সরোয়ার আলম খাঁন বলেন, “শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হাফিজ ইব্রাহিম এমপি সবসময় কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

‎কলেজ কর্তৃপক্ষ এ সহযোগিতার জন্য হাফিজ ইব্রাহিম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি