• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আবু আয়মান। ভোলার চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঘ’টে যাওয়া ঘ’ট’নায় নিয়ে যা বললেন পু’লি’শ। খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও বাউফলে ভোলার মেয়ে নিশির ঝুলন্ত মর/দেহ উদ্ধার, হ.ত্যার অভিযোগ পরিবারের। ‎ বাউফলে ভোলার মেয়ে নিশির ঝু.ল.ন্ত মরদেহ উদ্ধার,হ/ত্যার অভিযোগ পরিবারের ‎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার। রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান

লালমোহনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত।

NEWS ROOM / ১৪৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন ভোলাঃ

ভোলার লালমোহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়কের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৮ আগস্ট মঙ্গলবার) ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন-(এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, দেশমাতা বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে সব সময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছে এবং তিনি সেভাবে’ই দেশের কল্যাণে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা’ই বঙ্গবন্ধুর হাতে হাত রেখে সাধারণ মানুষের জন্য লড়ে গেছেন। বাঙালির মুক্তির জন্য সব সময় বঙ্গমাতা বঙ্গবন্ধুর উপর ভরশা রেখেছেন। তাইতো যুদ্ধের পরেও বঙ্গবন্ধু রাষ্ট্রক্ষমতার প্রধান হয়েও সাদামাটা জীবন যাপন করতেন। আজ জননেত্রী শেখ হাসিনাও তার বাবার মত বাঙালির মুক্তির জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি মোঃ আঃ মালেক, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি