• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

লক্ষীপুর থেকে ভোলায় আসার পথে ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩

লক্ষীপুর থেকে ভোলায় আসার পথে ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে

বাবুল রানা ভোলা প্রকাশঃ

লক্ষ্মীপুর থেকে ১২টি মালবাহী ট্রাকসহ ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি কৃষাণী ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে। মঙ্গলবার বিকালের দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে আসা কৃষাণী রাজাপুরের বাশতলী বাজার টেকের মাথা সংলগ্ম মেঘনা নদীর চরে আটকা পড়ে।

ইলিশা ফেরি অফিসের ম্যানেজার পারভেজ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাশতলী বাজার এলাকার বাসিন্দা হাসনাইন হাসান বলেন, ১২টি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কৃষাণী মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার জেগে ওঠা চরে উঠে যায়। ফেরিতে অনেক যাত্রীও ছিলেন, তারা বিভিন্ন ট্রলারযোগে চলে যান। পানি সংকটে ফেরিটি আর সামনে যেতে পারেনি।

নৌ পুলিশের কর্মকর্তা আক্তার হোসেন জানান, ঝড়ের কবলে পড়ে ফেরিটি আটকা আছে, পানি বাড়লে ছেড়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি