• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।

রাজপথ দখল করা অত সহজ নয়: ভোলায় তোফায়েল আহম

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন পদ্মাসেতু দেশের অর্থনীতিকে আরও গতিশীল করেছে। পদ্মাসেতু বাংলাদেশের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদ্মাসেতু বাস্তবায়ন করেছেন। ভোলা-বরিশাল ব্রীজও একদিন হবে। ভোলা-লক্ষ্মীপুর ব্রিজও একদিন হবে ইনশাআল্লাহ। রবিবার (০৭ আগস্ট) রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ১৯৬৯ সালে আমরা আন্দোলন করে আইউব খানকে বিতাড়িত করেছি। এটাকে বলে আন্দোলন। আমরা গত ১৪ বছর ধরে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের একই বক্তব্য শুনছি। তারা রাজপথ দখল করার কথা বলে। রাজপথ দখল করা অত সহজ নয়। রাজপথ দখল করেছি আমরা। ১৯৯৫ সাল বিএনপি যে নির্বাচন করেছিল; ক্ষমতায় ছিল মাত্র ১৫ দিন। আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। আমারা আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি। এটাকে বলে আন্দোলন। মনে রাখতে আওয়ামী লীগ সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল। যার ভিত্তি তৃণমূল পর্যন্ত।

রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন। এই প্রথম তিনি পদ্মা সেতু পারি দিয়ে ঢাকা থেকে সড়ক পথে ভোলায় এসেছেন।
এদিকে প্রিয় নেতাকে অভ্যার্থনা জানানোর জন্য দলীয় নেতাকর্মীরা ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে ভীড় জমাতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তোফায়েল আহমেদ ভেদুরিয়া ঘাটে নামার সাথে সাথে কয়েক হাজার উচ্ছ্বসিত নেতাকর্মী মুহূর্মুহু শ্লোগান দিতে থাকে। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে তোফায়েল আহমেদ ভেদুরিয়া থেকে ভোলা জেলা শহরে আসার পথে পথে রাস্তার দুই পাশে ভোলার অভিভাবক প্রিয় এই নেতাকে এক নজর দেখার জন্য হাজা হাজার মানুষ রাস্তার দুই পাশে ভীর করেন। এছাড়া হাওলাদার বাজার, পরাণগঞ্জ বাজারসহ পথে পথে বেশ কয়েকটি স্থানে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তোফায়েল আহমেদ।

পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাংলাবাজার স্বাধীনতা যাদুঘর চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মইনুল হোসেন বিপ্লব, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আব্দুল মমিন টুলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি