• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন।

মেডিকেলে সুযোগ পাওয়া দারিদ্র্য ছাত্রীর পাশে দাঁড়ালেন এমপি আলী আজম মুকুল

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দিন মজুরের মেয়ে,আয়েশা আক্তার সীমা।
আর তার লেখাপড়ার দায়িত্ব নিলেন,ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার এমপির নিজ বাসভবনে মেডিকেল চান্স পাওয়া ছাত্রী ও তার বাবার সাথে কৌশল বিনিময় করেন এমপি,
পরে এমপি আলী আজম মুকুল বলেন, আমার বোরহানউদ্দিনের মেধাবী শিক্ষার্থী চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে চান্স পায়।
এরপরও তাকে পাড়ি দিতে হবে লম্বা পথ। আর এই পথের সারথী হিসাবে আমি থাকবো তার সাথে। তার পড়াশুনার সকল খরচের দ্বায়ীত্ব বহন করবো আমি। আজ তার প্রাথমিক যাত্রাও শুরু করেছি। তার ভর্তি প্রক্রিয়ার যাবতীয় খরচের ব্যবস্থাও করেছি। পরে তাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে বলেন।

জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বাটামারা গ্রামের দিন মজুর মোঃ শফিক হোসেনের মেয়ে,আয়েশা আক্তার সীমা অভাবের সংসারে বড় হয়েও প্রতিটা পরীক্ষায় তিনি ভাল রেজাল্ট করেন।
দিন মজুর পিতার সন্তান হয়েও মেয়েটি বোরহানগঞ্জ বাজারের ডোরস স্কুল থেকে এসএসসি এবং সরকারী আব্দুল জাব্বার কলেজ থেকে এইচএসসি পাস করে।
চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে চান্স পায়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি