• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা। মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা

মানসম্মত পুস্তক তৈরির দাবিতে মতবিনিময় সভা

NEWS ROOM / ১১৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

মানসম্মত পুস্তক তৈরির দাবিতে মতবিনিময় সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখা মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় পাঠ্যবইয়ের আদলে মানসম্মত সহায়ক পুস্তক তৈরীর বিষয় নিয়ে আল- ইমতেহান প্রকাশনীর মালিক পক্ষের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন।

বুধবার সকাল ৯টায় জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা কার্যালয়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল- ইমতেহান প্রকাশনীর চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আবদুল খালেক, আল ইমতেহান প্রকাশনীর মার্কেটিং ম্যানেজার মো. শহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার সহকারী শিক্ষক ও জমিয়তের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা পাঠ্যবইয়ের আদলে সৃজনশীল সহ প্রশ্নোত্তরে ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে মানসম্মত সহায়ক বই প্রকাশের দাবি জানিয়েছেন। আল- ইমতেহান প্রকাশনীর চেয়ারম্যান শিক্ষকদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে মানসম্মত ও শিক্ষা উপযোগী সহায়ক বই তৈরির আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি