• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলা আদর্শ একাডেমি’র বার্ষিক শিক্ষাসফর।

NEWS ROOM / ২১৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩




মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার)

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদর্শ একাডেমি, ভোলা এর শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এ শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। শনিবার ভোলার বাংলা বাজার স্বাধীনতা যাদুঘর ও বঙ্গবন্ধু উদ্যানে দিনব্যাপী এ শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই দিন অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল ৮টায় অবিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পর্ব। সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সকলের জন্য দোয়া কামনা করে যাত্রা শুরু করা হয়। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আদর্শ একাডেমি, ভোলা এর প্রধান শিক্ষক জিয়াউল মোর্শেদ চৌধুরী। শিক্ষার আলো ছড়িয়ে প্রতিষ্ঠানটি গৌরবের ৪০ বছর পার করে যাচ্ছে। অত্র স্কুল থেকে এই নিয়ে ৩৮তম শিক্ষা সফর-২০২৩ এর আয়োজন করা হয়েছে।

এ শিক্ষা সফরকে সফল করতে যারা সময় এবং শ্রম দিয়ে বাস্তবায়ন করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিভাবকবৃন্দ। স্বাধীনতা যাদুঘর ও বঙ্গবন্ধু উদ্যান প্রবেশ করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকরা আনন্দের সাথে দিনটি উপভোগ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানের সফলতা যাদের অক্লান্ত পরিশ্রমে সফল হয়েছে তারা হলেন, শিক্ষা সফর- ২০২৩ বাস্তবায়ন কমিটির আহবায়ক সেলিম রেজা, সদস্য সচিব ইব্রাহিম সবুজসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি