• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি

ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

NEWS ROOM / ৭১ বার ভিউ
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ছিদ্দিকুর রহমান সোহেল স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

২১ দিনে আক্রান্ত ২১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ
ভোলা প্রতিনিধি: ভোলায় হামের প্রাদুর্ভাবের পর এবার নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। চলতি মাসের প্রথম ২১ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন অন্তত ২১ জন। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং বাসাবাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি