• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলায় শিশু কিশোরদের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৯৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে দুই দিন ব্যাপী অশ্রুঝরা আগষ্ট এর কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় চিত্রাংকন , কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে ঢাকা থেকে ভাচুয়ালী যুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ শিশুদের শুভেচ্ছা জানান। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলাদার, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,পৌর আওয়ামীলীগের সম্পাদক আলী নেওয়াজ পলাশসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অপর দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হবে, ১০ টায় কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতৃবৃন্দ। এর পর আলোচনা সভা শেষে শহরে শোক র‌্যালী বের হবে। দুপুরে জেলা পরিষদ চত্বরে দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হবে দরিদ্রসহ সকল শ্রেনির মানুষের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি