• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।

ভোলায় বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ভোলার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতিসন্তান, ১৯৯৬ সনের জাতীয় সংসদ উপনির্বাচনের ভোলা সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলা জেলা পরিষদ হল রুমে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি  বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ । এসময় তোফায়েল আহমেদ বলেন, ওবায়দুল হক বাবুল মোল্লা অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ও  মেধাবী রাজনৈতিক নেতা ছিলেন। ১৯৯৬ এর নির্বাচনে ভোলা -২ আসন থেকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছিলাম।  কিন্তু বাবুল যাতে নির্বাচন করতে না পারেন সে জন্য তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ,  ভোলা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নজু, সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, আওয়ামী লীগ নেতা ইলিয়াস, সামসু, শাহে আলম প্রমূখ। অপর দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে শহরের মোল্লাপট্টিস্থ বাবুল মোল্লার নিজ বাড়িতে পৃথক আলোচনা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি