• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি।

ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার।।

ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

Give blood, give plasma, share life, share often এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা করছে সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘ। বুধবার (১৪ জুন) সকাল ১০টা ভোলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে ভোলা মানব কল্যাণ যুব সংঘ ব্যানারে এই সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জজ কোর্টের এডিশনাল পি.পি. ও ভোলা মানব কল্যাণ যুব সংঘের উপদেষ্টা এ্যাডভোকেট সোহেব হোসেন মামুন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ, নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন,বিশিষ্ট সমাজসেবক মুনতাসীর আলম রবিন চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনি, জীবন পুরান আবৃত্তি একাডেমির সভাপতি মশিউর রহমান পিংকু।

এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলা মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক ইয়ারুল আলম হেলাল মাস্টার, যুগ্ম আহ্বায়ক আরিয়ান আরিফ, রাকিবুল হাসান, ভোলার বানীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার, ভোলা টাইমস এর বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত, ভোলা পোস্টের সিইউ সোহেল রানা,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, চর টগবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা কালিমুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক আরিফ ওসমান, ভোলা প্রথম আলো বন্ধুসভার অর্থ সম্পাদক ফিরোজ মাহামুদ মহিন ।

উল্লেখ, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি