• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি। ভোলায় এসপি শহীদুল্লাহ কাওছারের নির্দেশে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার মনপুরায় শুভ আগমন করবেন (ভোলা-৪) চরফ্যাশন মনপুরা নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন

ভোলায় বিজয়া দশমীতে পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

NEWS ROOM / ১৩৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

  1. ভোলায় বিজয়া দশমীতে পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়।
    মোঃ সাইফুল ইসলাম আকাশ
    নিজস্ব প্রতিবেদক,ভোলা
  2. শারদীয় দুর্গোৎসব ২০২২ এর বিজয়া দশমীতে পূজা মন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য গত বুধবার ৫ অক্টোবর ভোলা সদর মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
    পূজামন্ডপ পরিদর্শন কালে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শারদীয় শুভেচ্ছা স্বরূপ কেক উপহার প্রদান করেন ।
    পুলিশ সুপার ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে বিজয়াদশমীর শুভেচ্ছা জানান।
    তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে সনাতন সম্প্রদায়ের লোকদের শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। তিনি আরো বলেন, পূজা পরবর্তীতেও যে কোনো পরিস্থিতিতে ভোলা জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাবে।


এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির,ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা এনায়েত হোসেন,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি