প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২২, ৯:১৫ পূর্বাহ্ণ
ভোলায় বিজয়া দশমীতে পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
![]()
- ভোলায় বিজয়া দশমীতে পুলিশ সুপারের পূজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়।

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
-
শারদীয় দুর্গোৎসব ২০২২ এর বিজয়া দশমীতে পূজা মন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য গত বুধবার ৫ অক্টোবর ভোলা সদর মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পূজামন্ডপ পরিদর্শন কালে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শারদীয় শুভেচ্ছা স্বরূপ কেক উপহার প্রদান করেন ।
পুলিশ সুপার ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে বিজয়াদশমীর শুভেচ্ছা জানান।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে সনাতন সম্প্রদায়ের লোকদের শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। তিনি আরো বলেন, পূজা পরবর্তীতেও যে কোনো পরিস্থিতিতে ভোলা জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির,ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা এনায়েত হোসেন,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
•বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ স্কুল মোড়, মোনালিসা গলি, ভোলা সদর ভোলা
•মোবাইল নাম্বারঃ- +8801794-949392 || ইমেল:- Bholaprokash@gmail.com
•প্রকাশক ও সম্পাদকঃ- বিজয় বাইন || বার্তা প্রধান ও আইটি ঃ মোঃ হাসনাইন আহমেদ
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত- ভোলা প্রকাশ