• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।

ভোলার লালমোহনে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার।

NEWS ROOM / ৯৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্ৰতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলায় নিজ বসতঘর থেকে কৃষ্ণ দাসি নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ওই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে নিজ বসতঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধার প্রতিবেশী অসিত মাস্টার জানান, কৃষ্ণ দাসির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেরা ঢাকায় বসবাস করেন। আর মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে থাকেন। কৃষ্ণ দাসির স্বামী মারা যাওয়ায় বাড়ির ঘরে একাই থাকতেন তিনি। গত রোববার (২০ শে আগস্ট) তার ঘরের দরজা বন্ধ দেখে মনে করেছিলাম তিনি হয়তো মেয়েদের বাড়িতে বেড়াতে গেছেন ।

তিনি আরো জানান, বুধবার (২৩ শে আগস্ট) দুপুর থেকেই কৃষ্ণ দাসির বসতঘরের মধ্য থেকে দুর্গন্ধ আসতে থাকে। সন্দেহ হলে বিকালের দিকে তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকালে দেখতে পাই অর্ধগলিত অবস্থায় খাটের ওপরে মশারির মধ্যে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। এ সময় পার্শ্ববর্তী এলাকায় বিয়ে দেওয়া এক মেয়েকে খবর দিলে সে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি