• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলার লালমোহনে ছেলে মায়ের ভরণপোষণ না দেয়ায় থানায় মামলা!!

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩

সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার লালমোহন উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নে মৃত তোফাজ্জল হাওলাদার ও রোকেয়া দম্পতির ছেলে বাবুল তার বাবা মারা যাওয়ায় পর থেকে প্রায় দেড় যুগ ধরে মাকে কোন ভরণপোষণ দেনই না,বরং আরো মাকে বিভিন্নভাবে নির্যাতন করে বলে মা বাধ্য হয়ে ছেলে বাবুলের বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় একটি মামলা করে বলে খবর পাওয়া গেছে।

দেড় যুগ আগে বাবা মারা যায়। এরপর সমস্ত সম্পত্তি নিজেই ভোগ করতে থাকে ছেলে। ঠিকমতো খেতে দেন না। ভরণপোষণ দেন না। অযত্নে-অবহেলায় ফেলে রেখেছেন বৃদ্ধা মাকে। প্রায়ই মাকে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করেন তিনি। চোখের পানি ফেলে সত্তরোর্ধ্ব সেই মা তার ছেলের বিরুদ্ধে লালমোহন থানায় এ মামলা করেন। জমি ফেরত পেতে ও ছেলের কাছ থেকে ভরণপোষণের দাবিতে এ মামলা করেন তিনি।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মামলা হওয়ার পর লালমোহন থানা পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

অভিযুক্ত ছেলে বাবুল উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত তোফাজ্জল হাওলাদার ও রোকেয়া দম্পতির ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, প্রায় দেড় যুগ আগে বাবুলের বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তিনি একাই ভোগদখল করে রেখেছেন। তার বৃদ্ধ মাকে তিনি নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। মাকে অযত্নে ফেলে রেখেছেন। তাকে দেখভাল করছেন না। উল্টো তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তাই বাধ্য হয়ে ওই বৃদ্ধ মা তার ছেলের বিরুদ্ধে ভরণপোষণ আইনে লালমোহন থানায় মামলা করেন। পরে আদালত মঙ্গলবার দুপুরে নিষ্ঠুর ছেলেকে কারাগারে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি