• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি। ভোলায় এসপি শহীদুল্লাহ কাওছারের নির্দেশে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার মনপুরায় শুভ আগমন করবেন (ভোলা-৪) চরফ্যাশন মনপুরা নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন

ভোলার লালমোহনে এক সরকারি কর্মকর্তা বিষপানে আত্মহত্যার চেষ্টা!!

NEWS ROOM / ১০১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সুজন হাঃ বিশেষ প্রতিনিধ  ভোলা।।

ভোলার লালমোহন উপজেলায় এক সরকারি কর্মকর্তা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

পুলিশ এ ঘটনায় ওই সরকারি কর্মকর্তার বাসা থেকে কাফনের কাপড়সহ একটি চিরকুট উদ্ধার করেছেন।

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকা সংলগ্ন তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফুর রহমান খন্দকার (৩৫) নামে ওই ব্যক্তি লালমোহন উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী কর্মকর্তা।

তিনি দুই বছর হয়েছে বিয়ে করেছেন। দাম্পত্য জীবনে তিনি অসুখী ছিলেন। দুই বছর ধরে তিনি লালমোহন উপজেলার ওই ভাড়া বাসায় একাই বসবাস থাকেন। স্ত্রী তার সঙ্গে থাকেন না। পুলিশের ধারণা, দাম্পত্য জীবনে অসুখী হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কীটনাশক পান করে সরকারি এ কর্মকর্তা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

লালমোহন থানার (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সরকারি ওই কর্মকর্তা বিষপানে আত্মহত্যার চেষ্টা করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ওই বাসা থেকে অসচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানের চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে না নিয়ে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সরকারি এ কর্মকর্তা কীটনাশক পানে আত্মহত্যা করতে চেয়েছেন। তার অসচেতন দেহের পাশ থেকে কীটনাশকের একটি কৌটা উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি কাফনের কাপড়সহ হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে তিনি লিখেছেন, ‘কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। তাই এখানে বেঁচে থেকে কী লাভ? এর চেয়ে মরে যাওয়াই ভালো’।

এনায়েত হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য জীবনের কোনো কলহের জেরে সরকারি এ কর্মকর্তা কীটনাশক পানে আত্মহত্যা করতে চেয়েছেন। তবে তিনি সুস্থ হলে ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি