• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি।

ভোলা’র মনপুরায় বিপুল পরিমান পাঙ্গাসের পোনাসহ অবৈধ চাই ও নৌকা জব্দ।

NEWS ROOM / ১১৩ বার ভিউ
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

মো: জাকির হোসেন সোহেল ষ্টাফ রিপোর্টার

দেশের নদীগুলোতে উৎপাদিত মোট পাঙ্গাস মাছের শতকরা প্রায় ৬০ ভাগ উৎপাদন হয় ভোলা জেলায়। আর সেই পাঙ্গাস মাছ রক্ষা করার লক্ষে অবৈধ পন্থায় পাঙ্গাসের পোনা আহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে ভোলা জেলা মৎস্য বিভাগ।

ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে পরিচালিত পাঙ্গাস রক্ষার সারাশি অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সহকারি মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম শুভ।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) রাত ১০.০০ টা থেকে ১৪ ফেব্রুয়ারী দুপুর ২ টা পর্যন্ত চলা অভিযান সম্পর্কে শুভ বলেন, “ইলিশ প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের পরামর্শে ও তথ্যের ভিত্তিতে এবং ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন চরে পাঙ্গাসের পোনা অবৈধভাবে আহরণকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করি।

বিরতিহীন দীর্ঘ ১৬ ঘন্টা ব্যাপী চলা অভিযানে আমরা ১.২ টন(১২০০ কেজি) পাঙ্গাসের পোনাসহ ৯ টি অবৈধ চাই ও নৌকা টানা অবস্থায় জব্দ করা হয় এবং জব্দকৃত চাইগুলো বিনষ্ট করে পোনাগুলো জীবীত অবস্থায় নদীতে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন,অভিযানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন হাতিয়া উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড হাতিয়া উপজেলা ইউনিটের একটি টিম”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি