শিরোনাম
ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ভোলার ধনিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

NEWS ROOM / ১১০ বার ভিউ
আপডেট : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

অজানা কারণে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রূপা খাতুন নামের এক গৃহবধূ। সোমবার (৬ জানুয়ারি) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পশ্চিম ধনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপা খাতুন ওই গ্রামের মো. রাফসান মিয়ার স্ত্রী। গেল ৯ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রথমদিকে তাদের সাংসারিক জীবন ভালো কাটলেও গত দু’তিন মাস ধরে রূপা পারিবারিক ঝামেলায় ছিলেন বলে জানা যায়।

রূপা খাতুনের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে রূপার স্বামী রাফসান স্থানীয় একটি বাজার থেকে এসে দেখেন তার স্ত্রী রূপা খাতুন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। রূপা কী কারণে আত্মহত্যা করেছে তা কেউই জানে না। রূপার মৃত্যু নিয়ে তার পরিবারেরও কোনো ধরনের অভিযোগ নেই।

ওসি হাসনাইন পারভেজ জানান, রূপার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি