• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি।

ভোলার চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই (প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা)

NEWS ROOM / ১২২ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে ৩টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ দুই লক্ষ টাকা সহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ঘর মালিক কালু মাতাব্বরে।

শনিবার (১১ মার্চ) বিকাল ৩টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কালু মাতাব্বর বাড়ীতে রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ঘরের মালিক কালুু মাতাব্বর জানান, পরিবারের লোকজন দুপুরের খাবার খেয়ে যে যার মতো কাজ করার জন্য মাঠে চলে যায়। ঘরে তার স্ত্রী ছিল। বাড়ীর বাহিরে হাস দেখতে যায় তার স্ত্রী। কিছুক্ষন পর কালু মাতাব্বরের নাতী ঘরে আগুন দেখতে পেয়ে দাদীকে খবর দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তার ছেলে সোহাগ ও নুুরউদ্দিনের বসতঘর সহ মোট ৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কান্না জড়িত কন্ঠে তিনি বাংলা-টাইমসকে জানান, তার ঘরে নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রান্না করার মতো চাল নেই। আগুনে পুড়ে সব কিছু শেষ। খোলা আকাশের নিচে রাত যাপন করতে হবে। ৩টি পরিবারের লোকজন কিভাবে খাবে, কোথায় থাকবে তা নিয়ে চরম দুঃচিন্তায় রয়েছি।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩টি বসত ঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কেউ হতাহত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি