• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব।

NEWS ROOM / ২৫ বার ভিউ
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

মাত্র একটি  লঞ্চ,অস্তিত্ব সংকটে ভোলার ঐতিহ্যবাহী খেয়াঘাট

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশ|

এক সময় যাত্রীদের পদচারণায় মুখরিত থাকা ভোলার ঐতিহ্যবাহী খেয়াঘাট আজ যেন নীরবতার নগরী। লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে ঘাটটির প্রাণচাঞ্চল্য। যে ঘাটে একসময় সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রী, ব্যবসায়ী, হকার ও পরিবহন সংশ্লিষ্ট মানুষের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো, সেখানে এখন বিরাজ করছে সুনশান নীরবতা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ জীবিকার সংকটে পড়েছেন। অব্যবহারের কারণে ঘাটের বিভিন্ন স্থাপনাও ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই ঐতিহ্যবাহী খেয়াঘাটকে আবারও প্রাণবন্ত করে তোলা সম্ভব। তারা দ্রুত লঞ্চ চলাচল পুনরায় চালু এবং ঘাটের সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি