• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

ভোলায় ২ হাজার দরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

NEWS ROOM / ১২৬ বার ভিউ
আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মত এবারও ভোলা সদর উপজেলার প্রায় ২ হাজার অসহায়, দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি , লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।

সোমবার (৮ এপ্রিল) সকালে তার নিজ বাসভবন সুলতান আহমেদ হাউজ ও বিকেলে আকতার ডেইরি ফার্মে অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে তার নিজস্ব অর্থায়নে এ সকল শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ঈদ উপহার পেয়ে ৭০ বছরের বৃদ্ধা হাজেরা বেগম খুশি হয়ে বলেন, ‘ঈদের উপহার হিসেবে নিজের জন্য লুঙ্গি ও স্ত্রীর জন্য শাড়ি পেয়ে মনটা আনন্দে ভরে গেছে। দোয়া করি আল্লাহ যেন আকতার বাবা কে হাজার বছর বাঁচিয়ে রাখে।

এ সময় আকতার হোসেন এক সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ইসলাম সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম। ধনী-গরিবের দূরত্ব কমানোর জন্য এবং বিত্তশালীদের ধনসম্পদের পবিত্রতার জন্য এসেছে জাকাতের বিধান। ঈদুল ফিতর মুসলমানের জন্য একটি আনন্দের দিন। ঈদের এ আনন্দ ভাগ করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেই হবে ঈদের সার্থকতা। তিনি বলেন, কোনো দরিদ্র যেন ঈদের খুশি থেকে বঞ্চিত না হয় সেদিকে বিত্তবানদের সচেতন থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

এ সময় ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি