• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

ভোলায় সাপের কামড়ে বিধবা নারীর মৃত্যু

NEWS ROOM / ১৯৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ভোলার লালমোহনে সাপের কামড়ে পারুল বেগম (৪৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে তিনি মারা যান।

এর আগে গতকাল রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পারুল বেগম ওই এলাকার মৃত অদুদ সিকদারের স্ত্রী।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রাতে পারুল বেগম তার মুরগির খাঁচায় হাত দিয়ে মুরগি ধরে। এসময় খাঁচার মধ্যে থাকা সাপ থাকে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, পারুলকে বিষধর সাপ কামড় দিয়েছে। তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে৷ কিন্তু পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়ার পর আজ দুপুরে তার মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পারুল বেগমের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি