• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি।

ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট: ডিবির জালে গ্রেফতার ০৩ জন

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

জাকির হোসেন সোহেল ষ্টাফ রিপোর্টারঃ

ভোলায় আয়কর অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন উপজেলার বাজারে করা হতো অভিযান। সে অভিযানে পরিচালনা করে ব্যবসায়ীদের থেকে টাকা হাতিয়ে নেয়া হতো। অবশেষে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার অভিযোগে জরিমানা করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

এরা হলেন, ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরান শুভ (২২) চর গোয়ালীয়া মনপুরা, বাবুল হাওলাদার চালক বোরহানউদ্দিন হাসাননগর ইউনিয়ন ও আনসার সদস্য হারুন উর রশীদ (৪৩) বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের বাসিন্দা।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ফেসবুকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোস্ট দেখে ডিবি পুলিশের টিম। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট সহ ওই দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনার একটি ভুয়া অনুমতিপত্র, আইডি কার্ড ও জরিমানা করার কাগজপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি