• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

NEWS ROOM / ১৩৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা নৌবাহিনী, কোস্ট গার্ড, র্র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ৪টি মোবাইল সহ কূখ্যাত মাদক ব্যবসায়ী চান্দু মাঝি (৫০) কে আটক করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর)  দৌলতখান উপজেলার ঘুইংগার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

নৌবাহিনীর এক প্রেস ব্রিফিং এ ল্যাফটেনেন্ট কমান্ডার অপারেশন অফিসার রিফাত জানান, কূখ্যাত চাঁন মিয়া ওরপে চান্দু মাঝি দির্ঘ দিন ধরে এলাকা সহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও মাদক চোরাচালান করে আসছে। গোয়েন্দা সংস্থার এমন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুক্রবার রাত ১:১৫ মিনিট থেকে ভোর ৪:৩০ মিনিট পর্যন্ত নৌবাহিনর, কোস্ট গার্ড, র্র্যাব ও পুলিশ গুইংগার এলাকার চাঁন মিয়া ওরপে চান্দু মাঝির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশী করে ১৫৫টি ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ৯ হাজা ৫০০শ টাকা, একটি দেশীয় অস্ত্র ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ভোলা সদর ও দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তির যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভোলার দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড অপর এক অভিযানে ভোলা সদর থানাধীন আবহাওয়া অফিস রোড এলাকা হতে ভোলা সদরের কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নাছির উদ্দীন নান্নু মিয়া ও তার ছেলে আরিফকে ২টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি