• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

ভোলায় জমি দখলের জন্য কবরস্থানের প্রাচীর ভাঙচুর

NEWS ROOM / ১১৪ বার ভিউ
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলায় জোর করে অবৈধভাবে জমি দখল করার জন্য সেই জমিতে থাকা কবরস্থানের প্রাচীর ভাঙচুর করেছেন  মৃত আব্দুল খালেক এর ছেলে মোঃ কবির হোসেন ও মোঃ বশার গংরা। এছাড়াও জমির মালিক কে হত্যার হুমকিসহ বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

শনিবার (১ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মাতাব্বর বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এই কবরস্থানটি জাহাঙ্গীর মাতাব্বরের নিজের ক্রয়কৃত জমি, সেখানে তার পারিবারিক কবরস্থান করে সেখানে তার বাবা-মাকে দাফন করা হয়। যা বিগত ৫০ বছর ধরে কবরস্থান হিসেবে তাদের দখলে আছে। ওই কবরস্থান এর রাস্তার সাইটে পাকা প্রাচীর বেষ্টিত। দীর্ঘদিন থেকে কবির গংরা কবরস্থান এর ওই জমি জবরদখলের চেষ্টা করে আসছিলো। এক পর্যায়ে গত বৃহস্পতিবার লাঠিসোঁটা নিয়ে ওই জমি জবরদখল করতে আসেন কবির হোসেন ও তার বোন জামাই বশার এবং তার মা হনুফা বেগম। খবর পেয়ে স্থানীয় সালিশদাররা ঘটনাস্থলে এসে কেন কবরস্থানের প্রাচীর ভাঙ্গা হচ্ছে জিজ্ঞেস করলে অভিযুক্ত কবির গংরা মারমুখী হয়ে সালিশদারদের মারতে যায়। এ অবস্থা দেখে স্থানীয়রা বাধা দিলে তারা সবাইকে অশালীন গালমন্দ করেন ও জমির মালিককে হত্যার হুমকি দেয়। তখন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার বিষয়টি টের পেয়ে ছটকে পড়েন অভিযুক্ত কবির গংরা। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাঙ্গীর মাতাব্বর ও তার পরিবার।

স্থানীয় বাসিন্দা নশু মাতাব্বর বলেন, কবরস্থান দখলের ঘটনাটি নিয়ে এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার ফয়সালা করে দিলেও কবির গংরা তা অমান্য করে কয়েক দিন পরপর এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েই চলেছে।

অভিযোগের বিষয় জানতে চাইলে হনুফা বেগম বলেন, আমাদের জমি বুঝিয়ে দেয়নি, তাই কবরস্থান ভেঙেছি এখন ফয়সালা হবে।

এ বিষয়ে ঘটনা স্থলে আসা ভোলা সদর মডেল থানার এসআই ওয়াসিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কবরস্থানের প্রাচীর ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়েছি। পরবর্তীতে কবির গংদেরকে জিজ্ঞাসা করলে তারা এটি ভেঙ্গেছে বলে স্বীকার করে। যেহেতু তারা স্থানীয়ভাবে ফয়সালা মানে না সেহেতু উভয়পক্ষকে আইনের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি