• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় ইয়েস বাংলাদেশের আয়োজনে কমিউনিটি স্কোরকার্ড বিষয়ক দ্বি-বার্ষিক পরামর্শ সভা।।

NEWS ROOM / ১৭৪ বার ভিউ
আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩




সুজন হাওলাদার বিশেষ  প্রতিনিধি।।

ভোলায় ইয়েস বাংলাদেশের উদ্যোগে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মানন্নোয়নে কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়নে এবং প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভার অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৭ মে) সকালে ভোলা জেলা শিশু একাডেমি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ইয়েস বাংলাদেশের আয়োজনে দ্বি-বার্ষিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব মোঃ শাহিন হাসান।

ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সঞ্চালনায় এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার রিমা আক্তার শিমু সহ বিভিন্ন কিশোর-কিশোরীরা কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে তাদের মতামত প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরে। এসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা প্রদানকারী ও তাদের কথা তুলে ধরেন।

এসময় প্রধান অতিথি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব মোঃ শাহিন হাসান কিশোর-কিশোরীদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং কৈশোরবান্ধব জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগগুলো তুলে ধরেন। কিশোর কিশোর-কিশোরীদের নিয়ে এরকম আলোচনা সভার আয়োজন করায় তিনি ইয়েস বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বক্তরা বলেন, কৈশোর অপার সম্ভাবনার বয়স। ব্যক্তিত্ব গঠনের উপযুক্ত সময়। এ জন্য কিশোর-কিশোরীদের প্রতি আরও যত্নবান হওয়া উচিত। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের পথ প্রসারিত করা প্রয়োজন। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ কিশোর-কিশোরী। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এই কিশোর-কিশোরীদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি