• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে শেখ হাসিনার জন্মদিন জনসমুদ্রে পরিনত

NEWS ROOM / ২০৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন জন সমুদ্রে পরিনত হয়েছে।
পবিত্র কোরআন খতম,দোয়া মাহ‌ফিল,কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যা‌লির ম‌ধ্যে দি‌য়ে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ এ দিনটি পালন করেছে।
২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় ভোলা ২ আস‌নের সংসদ সদস‌্য আলী আজম মুকু‌লের নেতৃ‌ত্বে প্রায় ২ কি. মি. দীর্ঘ এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লি উপ‌জেলা আ`লীগ কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে বের হ‌য়ে পৌর বাজা‌রের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদ‌ক্ষিণ ক‌রে একই স্থা‌নে এ‌সে শেষ হয়।
প‌রে আ`লীগ কার্যাল‌য়ে প্রধানমন্ত্রী
শেখ হা‌সিনার বর্ণাঢ‌্য সংগ্রামী জীবন ও কর্ম নি‌য়ে উপ‌জেলা আ`লীগ সভাপ‌তি জ‌সিমউ‌দ্দি‌ন হায়দা‌রের সভাপ‌তি‌ত্বে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢলে জন সমুদ্রে পরিনত হয়েছে পৌর এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রা‌খেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন,আজ আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মদিন।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ইতিহাস রচনার কারিগর তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলেছেন।
তিনি বলেন,প্রধানমন্ত্রীর দক্ষ ও যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,যতদিন শেখ হাসিনার হাতে হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন উপ‌জেলা চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সহ- সভাপ‌তি জাফর উল‌্যাহ চৌধুরী, উপজেলা আ`লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র র‌ফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান রা‌সেল আহ‌মেদ মিয়া, উপজেলা যুবলীগ সভাপ‌তি তাজউ‌দ্দিন খাঁন,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজি,দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল,কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ আহসান,পৌর ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল বিশ্ব জিৎ দে হারু হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল, পৌর কাউন্সিলর জোহেব হাসান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ সভাপ‌তি হাসান মুন্না,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি