• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বোরহানউদ্দিনে পন্যের মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

NEWS ROOM / ১৩৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যে তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ও ৩৭ ধারায় ০৪টি মামলায় ০৪ জন ব্যক্তিকে ৫০০ টাকা করে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার রানিগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের উপর
বাজার মনিটরিং করা সময় পন্যের মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। বাজার মনিটরিং এ দেখা যায় বিক্রেতারা ডিম প্রতিটি ১২.৫০ টাকায় এবং আলু প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি করেন।
এ সময়ে বিক্রেতাদের ডিম প্রতিটি ১২.৫০ টাকার পরিবর্তে ১২.০০ টাকায় এবং আলু প্রতি কেজি ৪৫ টাকার পরিবর্তে ৩৫-৩৬ টাকায় বিক্রি করার জন্য সতর্ক করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান জানান,নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য না থাকায় প্রাথমিক পর্যায়ে সতর্ক বার্তা হিসেবে বাজার মনিটরিং করা হয়েছে এবং ৪ জনকে ৫০০ টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে তবে ভবিষ্যতে ব্যবসায়ীরা আইন মেনে না চললে বা কোন প্রকার সিন্ডিকেট তৈরি করলে জনস্বার্থে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি