• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখল রাখার অভিযোগ।

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়নের চকডোষ ভোগদখলীয় ৬৪ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী মফিজল ম্যানেজারের বিরুদ্ধে জোরপূর্বক মো: জসিমের জমি দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ওই ইউনিয়নের  কুঞ্জেরহাট হাইওয়ে সড়ক সংলগ্ন, ৭নং ওয়ার্ড।

মো: জসিম এবিষয়ে অভিযোগ করে বলেন,২৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টবাদ খতিয়ান ১৭৫১, সাফ কবলা ১৩০৯,১৩১০ দলিল মূলে  সফিজল ইসলামের কাছ থেকে ক্রয় করেন বোরহানউদ্দিন পৌর ৭নং ওয়ার্ডের সত্তর মোল্লার ছেলে মোঃ জসিম। যার দলিল নং ১১৮৫, খতিয়ান নং ১৯০৫। জমির পরিমাণ ৬৪ শতাংশ। এ জমি আমার নামে নাম জারি থাকা সত্ত্বেও আমি ভোগ দখল করতে পারি না।

মোঃ জসিম মালিকানাধীন থাকাকালে ওই জমিতে একটি টিনশেড ঘর নির্মাণ করেছেন। তিনি বাগানের সুপারি  ও পুকুরের মাছ ভোগ করতেন। এরপর ওই এলাকার স্থানীয় প্রভাবশালী মফিজ গং একটি ভুয়া দলিল বানিয়ে ওই জমির মালিকানা দাবি করে জসিমকে উৎখাত করার পায়তারা শুরু করেন। এ ঘটনায় দুই পক্ষই জমির মালিকানা দাবি করে একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা করেন।

স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক ডাকা হলেও তারা  মানছেন না।

এদিকে অভিযুক্ত মফিজল ম্যানেজারের ছেলে ছালাউদ্দিন বলেন, ‘এ জমি নিয়ে অনেক জটিলতা আছে। এসব নিয়ে আদালতে মামলাও চলছে। যে রায় আসবে আমি মেনে নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি