• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরন করলেন নৌ পুলিশ প্রধান

NEWS ROOM / ১৭৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩




সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।।

নৌ পুলিশ প্রধান বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরন করেছেন। আজ সোমবার ( ১৭ এপ্রিল) নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম ১৩ নং সেক্টর, উত্তরা ,ঢাকার “আপন ভুবন “নামক এক বৃদ্ধাশ্রমে পবিত্র ঈদ –উল- ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরন করেন।

পরে তিনি পবিত্র মাহে রমজানে বৃদ্ধাশ্রমে অবস্থানরত সকল বৃদ্ধ ও অসহায় মা’ দের নিয়ে ইফতার সম্পন্ন করেন। বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বৃদ্ধাদের নিঃস্ব ও একাকী জীবনযাপনের মধ্যে নৌ পুলিশ প্রধানের আন্তরিকতা ও মমতা তাদের আবেগ আপ্লুত করে তুলে। এবং নৌ পুলিশ প্রধান বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় ও বৃদ্ধ মা’ দের শারীরিক অবস্থার  খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, ”প্রতিটি মা বাবা যেমন তাদের সন্তানদের অত্যন্ত কষ্ট করে আদর যত্ন দিয়ে বড় করেন ঠিক তেমনি প্রতিটি সন্তানেরও তাদের নিজ নিজ বাবা মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাছাড়া,ইসলাম ধর্মের বিধান অনুযায়ী ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’ উল্লেখ করে  বিশেষ সন্মাননা প্রদান করা হয়েছে। একই সাথে বাংলাদেশে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩’ প্রণয়নের মাধ্যমে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য শুধু নৈতিক বাধ্যবাধকতা নয়,বরং এই দায়িত্ব কর্তব্যের বিচ্যুতি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গন্য করা হয়েছে।‘

অতিরিক্ত আইজিপি মহোদয় বৃদ্ধ মা’দের প্রতি শুভকামনা ও আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়ে সকল বৃদ্ধ মা’দের ঈদের উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি