• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্প সফলভাবে সম্পন্ন সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন ৮ জন।

NEWS ROOM / ১৪৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য গৃহীত ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্প’ এর আওতায় ৮ জন রোগী সেবা নিয়ে সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন। রোগীদের সার্জারিতে নেতৃত্ব দেন প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মোঃ আইয়ূব আলী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহনের পর জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প’ এর কার্যক্রম শুরু হয়। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত প্রতিটি ক্যাম্পের কার্যক্রম সার্বক্ষণিক তত্ত্বাবধান করেছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয়।

আজ বুধবার ২৩ আগস্ট ২০২৩ইং তারিখে মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে রোগী, রোগীদের অভিভাবকবৃন্দ ও চিকিৎসকবৃন্দ সাক্ষাৎ করতে এলে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় রোগীদের সাথে কথা বলেন, চিকিৎসার খোঁজ খবর নেন এবং সফলভাবে ্য ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্প’ এর কার্যক্রম সম্পন্ন করায় সংশ্লিষ্ট চিকিৎসকদের ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য রোগীদের স্বার্থে ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প’ এর কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ও ১৩ আগস্ট ২০২৩ইং তারিখে মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের সার্জারি করার জন্য রোগী বাছাই করা হয়। গত ১৪ আগস্ট রোগীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকবৃন্দ গত ১৬ ও ১৭ আগস্ট রোগীদেরকে বিনামূল্যে অস্ত্রোপচার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি