• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের অসহায় গৃহহীন ও ভূমিহীন মানুষের কথা ভাবেন এমপি শাওন

NEWS ROOM / ১৯৭ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের অসহায় দুস্থ ভূমিহীন-গৃহহীন মানুষদের কথা ভাবেন।
তিনি বলেন,বঙ্গবন্ধুর পর একমাত্র শেখ হাসিনাই ভুমিহীন গৃহহীনদের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন।আমরা বাঙালি জাতি আজ গর্বিত আমাদের একজন শেখ হাসিনা আছেন।যিনি স্বপ্নকে বাস্তবে রুপদানে সফল রাষ্ট্র নায়ক হিসেবে বিশ্ব দরবারে আসীন হয়েছেন।
২২ মার্চ সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় ৩৯,৩৬৫ টি ঘর প্রদান ও সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলা ভুমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করেন-মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভিডিও লাইভের মাধ্যমে।
এর ধারাবাহিকতায় নির্বাচনী এলাকা লালমোহন উপজেলায় ১৮০টি ভুমিহীন-গৃহহীন পরিবার ও তজুমদ্দিন উপজেলায় ১৬৩টি ভুমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল, গৃহসনদ ও নামজারী খতিয়ান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল,তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম,লালমোহন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি