• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণে তরুণী সাদিয়া সুলতানা, ভোলায় পৌঁছালেন ৩১তম গন্তব্যে

NEWS ROOM / ৫০ বার ভিউ
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণের ব্যতিক্রমী মিশনে নেমে ৩১তম জেলা হিসেবে ভোলায় পৌঁছেছেন কক্সবাজারের তরুণী সাদিয়া সুলতানা। বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বছরের প্রথম দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে শুরু করা এই দীর্ঘ যাত্রায় তিনি দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, জীবনযাত্রা ও মানুষের সান্নিধ্যকে নিজের প্রধান অর্জন হিসেবে দেখছেন।

জানা গেছে, সাদিয়া সুলতানা কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফেরদৌস আহমেদের মেয়ে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের বিবিএ বিভাগের শিক্ষার্থী। গত ১ জানুয়ারি তিনি বাংলাবান্ধা সীমান্ত এলাকা থেকে যাত্রা শুরু করেন।

যাত্রাপথে নির্বাচন ও রমজান মাসের কারণে কিছুদিন বিরতি থাকলেও এখন পর্যন্ত তিনি ৩১টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন। বরগুনা সফর শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভোলায় পৌঁছান।

সাদিয়া জানান, প্রতিটি জেলায় তিনি সাধারণত দুই দিন অবস্থান করেন এবং সেখানকার ভাষা, সংস্কৃতি ও মানুষের জীবনধারা কাছ থেকে জানার চেষ্টা করেন। একা নারী হিসেবে ভ্রমণে কোনো বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জেলার ভ্রমণপিপাসু ও ফেসবুক বন্ধুদের সহযোগিতাই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

তিনি আরও জানান, ৬৪ জেলা ভ্রমণ শেষ করার পর তার লক্ষ্য এভারেস্ট জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণে যাওয়া।

পারিবারিক সমর্থন প্রসঙ্গে সাদিয়া বলেন, “বাবা-মা জানেন আমি ভ্রমণ পছন্দ করি। তারা পুরোপুরি বাধা দেন না, শুধু সাবধানে থাকতে বলেন।”

এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ৩১টি জেলা ঘুরে এক তরুণীর ভোলায় আগমনের বিষয়টি তারা জেনেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং প্রয়োজন হলে নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি