• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

পালিয়ে যাওয়া স্বৈরাচারের পূর্ণবাসন এদেশে কখনই হবে না-ভোলায় শ্রমিক নেতা কবির আহমদ

NEWS ROOM / ১৩৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

পালিয়ে যাওয়া স্বৈরাচারের পূর্ণবাসন এদেশে কখনই হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কবির আহমদ। তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সব সময় তৎপর ছিলাম এখনো আছি। শ্রমিকদের বৈষম্য দূরীকরণের জন্য আমাদের যা যা করণীয় করতে হবে। শ্রমিকদের ঘামের উপরেই প্রতিষ্ঠিত আমাদের এই মাতৃভূমি। শ্রমিক ভাইয়েরা আমাদের প্রাণ। শ্রমিকদের নিষ্পেশনের মাধ্যমেই বাতিলরা গড়েছেন অট্টালিকা। শ্রমিক ভাইদের মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলে।

দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা সভাপতি মোঃ ইসমাইল হোসেন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মোঃ মশিউর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ। এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা পৌরসভা জামায়াতের আমীর জামাল উদ্দিন, আমান আমানিং কর্পোরেশনের স্বত্বাধিকারী রফিজুল হাসান, জেলা সহ-সভাপতি আইয়ুব আলী, মোঃ আব্দুল খালেকসহ প্রমুখ।

সম্মেলনে মোঃ ইসমাইল হোসেন মনিরকে জেলা সভাপতি ও বেলায়েত হোসেনকে, সাধারণ সম্পাদক, মোঃ ইয়াসিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক ও এ জেড এম জাহাঙ্গীর আলমকে কোষাধ্যক্ষ করে আগামী ২০২৫-২৬ সালের জন্য নির্বাচনের মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন শেষে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি