• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৪২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ ঃ

পটুয়াখালীর পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত।
২২ জুন বৃহস্পতিবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও কুয়াকাটা পৌরসভার যৌথ আয়োজনে মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) পটুয়াখালী এর সহযোগিতায় কুয়াকাটা পৌর নিলনায়তনে পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান প্রমুখ। সভায় পটুয়াখালী জেলা, কলাপাড়া উপজেলা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীব্রন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পর্যটন নির্ভর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও পর্যটন অংশিজনদের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন।

এছাড়াও ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, মহিপুর থানা পুলিশ এবং ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, কুয়াকাটায় পর্যটন মহাপরিকল্পনা প্রনয়ণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে শৃঙ্খলা, পরিচ্ছন্ন সৈকত, বিনোদন ব্যবস্থা, পর্যটনের শৃঙ্খলা ফিরিয়ে আনা,পর্যটক হয়রানি বন্ধে উদ্যোগ গ্রহণ, পর্যটক হয়রানী বন্ধ , পর্যটক ইস্টেক হোল্ডারদের সর্বোচ্চ সেবা প্রদান, সৈকত ভাঙ্গন, ট্রাফিক ব্যাবস্থাপনা এবং পর্যটকদের সুযোগ সুবিধার বিষয়ে আলোকপাত করা হয়। সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ কুয়াকাটায় পর্যটনের পরিবেশ, প্রতিবেশ রক্ষা করে পর্যটন উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য বিভিন্ন সুপারিশ করেন।

মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স’র সঞ্চালনার মধ্য দিয়ে সভা শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি