• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম সুরের ভুবনে শূন্যতা,স্মৃতিতে বেঁচে থাকবেন ভোলার রাজিব রতন। বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের খেলার মাঠ থেকে গানের মঞ্চ—কণ্ঠের জাদুতে ২৫ বছর ধরে তালহা তালুকদার বাঁধন। তরুণ নেতৃত্বে অবদানের স্বীকৃতি,শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন ভোলার শাফায়াত

তরুণ নেতৃত্বে অবদানের স্বীকৃতি,শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন ভোলার শাফায়াত

NEWS ROOM / ১৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬



মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) স্টাফ রিপোর্টর ভোলা প্রকাশঃ

নিজের কর্মগুণ, মানবিক উদ্যোগ আর তরুণ সমাজকে সংগঠিত করার নিরলস প্রচেষ্টায় জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন করেছেন ভোলার কৃতী সন্তান মো. শাফায়াত হোসেন (সিয়াম)। জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ যুব সংগঠক অ্যাওয়ার্ড’ অর্জনের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন ভোলার তরুণ সমাজের সম্ভাবনা ও সক্ষমতা।

জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্ব তৈরি, নিঃস্বার্থ স্বেচ্ছাসেবা, মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

তরুণদের সংগঠিত করা, নেতৃত্বের বিকাশ ঘটানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন শাফায়াত হোসেন সিয়াম। তাঁর ধারাবাহিক সামাজিক ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এই অর্জন।

রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে বসুন্ধরা শুভসংঘের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

তাঁর এই অর্জনে ভোলার সামাজিক ও স্বেচ্ছাসেবী অঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন স্বীকৃতি নতুন প্রজন্মকে মানবিক কাজে এগিয়ে আসতে এবং সমাজ পরিবর্তনে দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

ব্যক্তিগত অর্জনের গণ্ডি পেরিয়ে শাফায়াত হোসেন সিয়ামের এই সম্মাননা যেন ভোলার তরুণদের জন্য এক নতুন অনুপ্রেরণার বার্তা—ইচ্ছাশক্তি, নিষ্ঠা ও মানবিকতা থাকলে স্থানীয় পর্যায় থেকেও জাতীয় পর্যায়ে অবদান রাখার স্বীকৃতি অর্জন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি