• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি।

ঢাকায় ডিআরইউ’র চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প।

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

বিজয় বাইন ভোলা প্রকাশঃ

ঢাকায় ডিআরইউ’র চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্পে বিএসএমএমইউ ভিসি চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করলে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে’

চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করানো হলে প্রতি বছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, রাতের বেলায় অনেক সড়ক দূর্ঘটনা ঘটে। এর কারণ হলো অনেক গাড়িচালক চোখের রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে তারা চোখ পরীক্ষা করান না। তাদের অনেকেই এক চোখে দেখে অন্য চোখে দেখে না। এতে চোখের ভারসাম্য হায়িয়ে তারা ঠিকমত দেখতে পারে না বলে সড়ক দুর্ঘটনা ঘটে। এজন্য মানুষের জীবন রক্ষায় গাড়িচালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করাতে হবে।

আজ শুক্রবার (১৪ অক্টোবর, ২০২২) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিআরইউ’র এ আয়োজনে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।

সরকারী কর্মকর্তা কর্মচারীদেরও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, প্রতি বছর সরকারী কর্মকর্তা কর্মচারীদের এসিআরে (বার্ষিক গোপন প্রতিবেদন) শারীরিক পরীক্ষার একটি সনদ জমা দিতে হয়। এসময় সরকারী কর্মকর্তারা যেন অন্যান্য সকল পরীক্ষার সাথে চক্ষু পরীক্ষাও করান সে বিষয়ে জোর দিতে হবে।
তিনি বাচ্চাদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে বলেন, অনেক বাচ্চারই পরীক্ষা ভাল না করার পিছনে এই চক্ষু রোগ দায়ী। এতে বাচ্চাদের মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ৫ বছর বয়সে স্কুলে ভর্তির আগে বাচ্চাদের চক্ষু পরীক্ষা করাতে হবে।

ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এছাড়া লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপার্সন নওজাত সারওয়াত ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ কাফী, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান ও কার্য নির্বাহী সদস্য ছলিম উল্লাহ মেজবাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যন্যদের মধ্যে ডিআরইউ’র সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

হেলথ ক্যাম্পটি সকাল দশটায় শুরু হয়ে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত চলে। এতে ডিআরইউর প্রায় ২০০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সেবা গ্রহণ করেন।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে সহযোগিতা করায় লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি