• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ছাত্রীদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষককে ভোলায় বদলি করায় ভোলা পলিটেকনিক্যাল দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

আমির হামজা।।

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আলোচিত-সমালোচিত শিক্ষক মো. এজাবুর আলমকে ভোলা পলিটেকনিক্যালে বদলি করায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কাপ্তাইয়ে ছাত্রীদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষককে ভোলায় বদলির ঘোষণা করার পরই ভোলা পলিটেকনিক্যাল কলেজ ছাত্রলীগ সহ কলেজের দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা এজাবুর আলম এর আস্তানা এই ভোলাতে হবে না, এজাবুরের চামড়া তুলে নেব আমরা স্লোগান দিয়ে দীর্ঘ সময় ব্যাপী বিক্ষোভ মিছিল করে।

আজ সোমবার (১২ তারিখ) দুপুর ১ টার সময় কলেজের পরীক্ষা শেষে ভোলা পলিটেকনিক এর সামনে দুই শতাধিক ছাত্র-ছাত্রী দীর্ঘ সময় ব্যাপী এই বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা বলে, কাপ্তাইয়ে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আলোচিত-সমালোচিত শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানির করা অভিযুক্ত শিক্ষক এজাবুর আলম ভোলা পলিটেকনিক কলেজে শিক্ষক হয়ে আসলে আমাদের কলঙ্কমুক্ত কলেজ কলঙ্কিত হবে। তা ছাড়া আমাদের ভোলা পলিটেকনিক এর ছাত্রীরা নিরাপদে থাকবে তার নিশ্চয়তা দেবে কে। তাই আমরা চাই না যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষক এজাবুর আলম ভোলা পলিটেকনিক্যাল শিক্ষক হয়ে আসুক।

বিক্ষোভ মিছিলটির শেষে ভোলা পলিটেকনিক্যালে কলেজ ছাত্রলীগের সভাপতি ইসমাইল বক্তব্যে রেখে বলেন, আমাদের ভোলা পলিটেকনিক্যাল কলঙ্কমুক্ত। অতীতে আমাদের পলিটেকনিক্যালে এমন কোন নজিরবিহীন ঘটনা ঘটেনায় জেটা সবার মুখে মুখে। এই কুলাঙ্গার এজাবুর সুইডেন পলিটেকনিক্যাল ছাত্রীদের যৌন হয়রানির যে কর্মকাণ্ড ঘটিয়েছে তার দায়ভার আমাদের ভোলা পলিটেকনিক্যাল নিবে না ও অত্র কলেজের ছাত্র-ছাত্রীরাও নিবেনা। তার প্রতিবাদে আজকের যে বিক্ষোভ মিছিল করা হয়েছে, এ বিক্ষোভের পরেও ভোলা পলিটেকনিক্যালে যদি সে আসে তাকে আমার প্রতিহত করব কঠিনভাবে, প্রয়োজনের লাঠি দিয়েও আমরা প্রতিহত করব।

বিক্ষোভ মিছিলটির শেষে আব্দুল জব্বার কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম বক্তব্যে রেখে বলেন, আপনারা জানেন যে কুলাঙ্গার শিক্ষক এজাবুর আলম ভোলা পলিটেকনিক্যালে বদলিজনিত জয়েন করতে যাচ্ছেন, ওনার বিরুদ্ধে সাবেক পলিটেকনিক্যালের যে সমস্ত কুকর্মের রিপোর্ট আছে আপনারা তা সবাই অবগত আছেন। ভোলা পলিটেকনিক্যালে ইনস্টিটিউট আমাদের হৃদয়ের স্পন্দন। তাই ভোলা পলিটেকনিক্যালে কোন কুলাঙ্গার, কোন যারক শিক্ষকের স্থান হবে না। পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান। রক্ষক যখন ভক্ষক হয় তখনই রক্ষকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি ভোলা পলিটেকনিক্যাল ছাত্রলীগের কাছে আহবান করব যাতে এই কুলাঙ্গার শিক্ষক এই ভোলা পলিটেকনিক্যালের ত্রিসীমানায় কোনদিন পা না রাখতে পারে।

এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা পলিটেকনিক কলেজ ছাত্রলীগ সভাপতি ইসমাইল, আব্দুল জব্বার কলেজ ছাত্রলীগ সভাপতি, আরিফুল ইসলাম, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক নাইম।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আমির হামজা, জিহাদ পালোয়ান, রিদয়, আমজাদ, পারবেজ, আলামিন, নুহান, রাব্বিসহ অত্র কলেজের দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি