• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

NEWS ROOM / ১৬৭ বার ভিউ
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ইসরাফিল নাঈম, চরফ্যাশন প্রতিনিধিঃ

চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মিজান কসমেটিক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক পটুয়াখালী জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মৃত মোঃ হারুনের ছেলে।

এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম খোকন জানান, শনিবার দুপুরে মিজান নামে এক কসমেটিক দোকানদারের ঘর নির্মাণ কাজের ব্যবহৃত পানির পাম্প মেশিন নষ্ট হয়ে গেলে একই ওয়ার্ডের পাশ্ববর্তী সোয়েব আলী মাঝির নাতি মাসুদকে ঢেকে আনলে পাম্প মেশিনটি মাসুদ ঠিক করছিল। ঠিক করার পরে পাম্পে মেশিনে বিদ্যুৎ সংযোগ দিলে মাসুদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, পিতা না থাকায় ছোট বেলা থেকেই নানার বাড়িতে থাকতো মাসুদ।

ঘটনার সত্যতা নিশ্চিত শশীভূষণ থানার (ওসি) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবরটি পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি