• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার

NEWS ROOM / ১৭৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার চরফ্যাশনে প্রথম ধাপের ফ্যামিলি কার্ড পেলো ২শ’ ৮৮ জন অতি দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবার। উপকারভোগীরা সবাই চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ং ওয়ার্ডের বাসিন্দা। আজ (১০ মার্চ) মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনের পর চরফ্যাশনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে ফ্যামিলি কার্ড তুলে দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ফ্যামিলি কার্ড দেবেন। সেটি তিনি দিয়েছেন। হতদরিদ্র পরিবারকে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিতে পারবেন। তিনি আরও বলেন, চরফ্যাশন ও মনপুরার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান,ভোলা জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি