• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন

চরফ্যাশনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ। চরফ্যাশনে এক ইঞ্চি ফসলি জমিও খালি রাখা যাবে নাঃ এমপি জ্যাকব।

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২




চরফ্যাশনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ।
চরফ্যাশনে এক ইঞ্চি ফসলি জমিও খালি রাখা যাবে নাঃ এমপি জ্যাকব
রুবেল আশরাফুল,চরফ্যাশন(ভোলা)।

ভোলার চরফ্যাশনে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার, উফশী বোরো বীজ এবং হাইব্রিট বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে পৌরসভাসহ ২১ টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে সার, উফশী বোরো বীজ এবং হাইব্রিট বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা অর্থনৈতিক উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে কৃষকদের কল্যাণে ভূর্তকি মূল্যে সার, বীজ দেওয়া হচ্ছে। দেশে বৈশি^ক মহামারি মোকাবেলা করার জন্য চরফ্যাশনের এক ইঞ্চি ফসলি জমিও খালি রাখা যাবে না। সকল অনাবাদি ফসলি জমিতে ফসল ফলানোর নির্দেশ দেন যাতে খাদ্য সংকট মোকাবেলা করা সম্ভব হয়। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সার ও হাইব্রিট বীজ বিতরন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য চরফ্যাশন ও মনপুরার মাননীয় এমপি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, সহকারী কমিশনার ভূমি আব্দুল মতিন মিয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, কৃষি কর্মকর্ত মো.ওমর ফারুক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারি, পুলিশ প্রশাসন ও সাংবাদিক, কৃষক বৃন্দ।

রুবেল আশরাফুল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

০১৬১১২০৪৯৬০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি